মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে চোলাই মদসহ ২জন মাদক কারবারিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় সাভার পৌরসভা কাতলাপুর এলাকা হইতে ৫ লিটার লিটার চোলাই মদ সহ মো.খালেক(৪০)ও মোঃ মালেক(৪২)নামে দুই মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে সম্পর্কে তারা আপন দুই ভাই দীর্ঘদিন যাবত তারা ধামরাই উপজেলা থেকে চোলাই মদ বিক্রি করার জন্য নিয়মিত তারা এখানে আসা যাওয়া করত স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে জনতা তাদেরকে আটক করে। পরে পৌর যুবদল নেতা সুরুজ্জামান মাদক কারবারিদের কে পুলিশে সোপর্দ করেছে।

সাভার মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মো. সামাদ জানান, বিক্রির উদ্দেশ্যে ওই মদ তারা বহন করে যাচ্ছিল তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.