
রাজশাহী ব্যুরো
সারাদেশে নির্বাচনি কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ-২ আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় মিছিলে অংশ নেওয়া নারীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ-প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।
নারী বক্তারা বলেন, নির্বাচনি পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.