প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সোহেল চৌধুরী।
এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমান উল্যাহ,জায়গা দাতা সহ মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে এই মাদ্রাসার একাডেমিক ও শিক্ষার গুনগত মান উন্নয়নে,মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা চাই।
মাদরাসারব অধ্যক্ষ এম. এ মতিউর রহমান মোল্লার পরিচালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ লুৎফুর রহমান, মোহাম্মদ মাজহারুল ইসলাম,মোঃ জুলহাস, মোহাম্মদ শাহজালাল সরকার, সংরক্ষিত মহিলা সদস্য চাঁদনী আক্তার, শিক্ষক প্রতিনিধি মো: আব্দুল হালিম, মো: ইব্রাহিম খলিল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি খালেদা আক্তার প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন,বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান পাশা, মোহাম্মদ মনির হোসেন, শাহাদাত হোসেন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মনোয়ার কামালসহ সহ আরো অনেকে ।
পরে কমিটির নব নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসার প্রধান উদেষ্টা হিসেবে বিশিষ্ট সমাজসেবক, শাহআলম ব্যাপারী, বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মো : আবদুল মান্নান ফরাজী ও সহযোগী বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মো: মামুনুর রহমান কে নির্বাচিত কর হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.