প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
টঙ্গীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল টঙ্গীবাড়ী থানাধীন বেতকা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আল্লাহর দান বেকারী অ্যান্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দ্বিপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রিফাত শেখ (২২) এবং পাইকপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে মঞ্জু শেখ ওরফে লালু (৪০)। তাদের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.