প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
তিতাসের দুলারামপুর বাজারে আগুনে ১৫ টি দোকান পুড়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দুলারামপুর বাজারে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টায় হান্নানের মুদির দোকানের ভিতর থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হয়।
আগুন দেখে প্রথমে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিবানোর চেষ্টা করে।ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।ফায়ার সার্ভিসকে খবর দিলে হোমনা থেকে আসতে প্রায় ১ঘন্টা লেগে যায়।ততক্ষণ ৭ থেকে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।তারপর ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
১৫ টি দোকান পুড়ে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। মুদির দোকান যাদের পুড়ে ছাই হয়েছে,মো:হান্নান মিয়ারল ,মো:সুমন মিয়া,মো:বাতেন মিয়া,মনির মিয়া,ফারুক মিয়া(মুরগির দোকান),আবদুল হালিম(মুরগির দোকান),আবদুল আলিম(মুূদির দোকান),ডাক্তার মো:ইউসুফ মিয়া(ফার্মেসী),দিলিপ দাস(ফার্ণিচার),মো:মোস্তফা (হার্ডওয়ার দোকান),মো:নুরু মিয়া(মেশিনারী দোকান),মো:মনির হোসেন(মুদির দোকান), আলাউদ্দীন (হোমিওপ্যাথি ঔষধ দোকান)।
ঘর রক্ষা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়,চাঁনবাদশা(টেইলার্স),মজলিস(আইসক্রিম ফেক্টরী)।ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত যারা:রানা,জসিম,শাহআলম(১টি পুড়ে ছাই, ১ টি দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত ),মির্জা, আনোয়ার,তবদল হোসেন,মমতাজ,হাশেম,কাশেম,নুরু মিয়া,র্যালী আক্তার,মজলিস,শেখফরিদ,খলিল,ডাক্তার ইউসুফ।এলসকাবাসী, ফায়ারসার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.