কুষ্টিয়া জেলা প্রতিনিধি
গত শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন পূর্ব বামন পাড়া এলাকায় অবস্থিত ইয়াসিন জামে মসজিদ কমিটির তিন বছর মেয়াদ পূর্তিতে মসজিদ প্রাঙ্গণে হাজী মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ রাশেদুল ইসলাম পিন্টুর পরিচালনায় নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মসজিদ কমিটির সাধারণ সদস্যবৃন্দ এবং এলাকাবাসী ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মাস্টারকে সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম পিন্টুকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান মিজানকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটি গঠন করা হয়।
মসজিদ কমিটির গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটির মেয়াদ ৩ বছর। উপস্থিত সুধিমন্ডলী তাদের বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সেইসাথে মসজিদ পরিচালনায় নতুন কমিটিকে সর্বপ্রকারে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য,
উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশিষ্ট সমাজকর্মী পিন্টু এবার তৃতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.