প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের নির্বাচনী সমাবেশ

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াত। দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আবু তালিবের পক্ষে ভোট চেয়ে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত।
দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হয়।
বিকেলে শুরু হয় সমাবেশ দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিব, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওয়ালিউর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালিব বলেন,“দেশ গঠনে নারী ও পুরুষের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি সবাইকে দাড়িপল্লায় ভোট দেওয়ার আহবান জানান।তিনি আরও বলেন, “দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.