নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ার দক্ষিণ কবিরপুর অফদায় বিদ্যুতিক গোলযোগের কারণে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং কারখানার মালিক মোঃ আমজাদ মোল্লা জানান, তার কারখানায় ৪১ জন শ্রমিক কাজ করলেও রাত ১০টার দিকে কারখানা ছুটি হয়। রাত দুইটার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি দাবি করেন, এতে তার প্রায় অর্ধকটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, এলাকাবাসী অভিযোগ করেন, আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আশপাশের অন্তত ৭টি দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ডি ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা কনক চৌধুরী জানান, শনিবার রাত দুইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তার মতে, কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং কারখানায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশপাশের দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকান্ডের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিদ্যুতিক গোলযোগকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে দাবি জানিয়েছেন ভুক্তভুগিরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.