প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
বান্দরবান বিজিবি সেক্টরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬, বান্দরবান বিজিবি সেক্টরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নেল মোহাম্মদ রুবায়েত জামিল (ডিএসপি), সেক্টর কমান্ডার, বিজিবি, বান্দরবান জোন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
পুলিশ সুপার আরও বলেন, “বান্দরবান পার্বত্য জেলা পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে-কোনো ধরনের নাশকতা, গুজব বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
সভায় উপস্থিত সকল কর্মকর্তাগণ, পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.