নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নানা অনিয়মের অভিযোগ এনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষের পর লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
জসিম বলেন, অনিয়ম হয়েছে, ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রে যেতে যাওয়া নেতাকর্মীদের আহত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়েছে, সারাদিন টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। এই পরিস্থিতিতে আমি দেবীদ্বারের মানুষের জন্য চিন্তা করে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে এই নির্বাচন বর্জন করলাম।
জসিম আরও বলেন, প্রশাসন আমাদের সাহায্য করেনি। তাদের বারবার ফোন দেওয়ার পরেও তারা কোনোরকম সহযোগিতা করেনি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.