
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনের আগ থেকেই আলোচনায় ছিলেন ঢাকা-০৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৭৬।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
কেন্দ্রভিত্তিক চূড়ান্ত ফলাফল ঘোষণা প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.