নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। একটিতে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার বেসরকারি ফলাফলে এ তথ্য মিলেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী,
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ১৪৯২০২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল আলম ১২৬০৯৩ ভোট পেয়েছেন।
নওগাঁ-২ আসনে বিজয়ী জামায়াত প্রার্থী এনামুল হক ১৪১৫২৬ ভোট এবং বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ১৩৪৫৩৩ ভোট পেয়েছেন।
নওগাঁ-৩ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল ১৬২৮৩০ ভোট পেয়েছেন এবং জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান ১১৩২৬৩ ভোট পেয়েছেন।
নওগাঁ-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিপু ১৩৩৮০১ ভোট এবং জামায়াত প্রার্থী আব্দুর রাকিব ৯৬৮১৪ ভোট পেয়েছেন।
নওগাঁ-৫ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১২৮৩৬৬ ভোট এবং জামায়াত প্রার্থী আ স ম সায়েম ১০৩২০৯ ভোট পেয়েছেন।
নওগাঁ-৬ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১০৮০৭০ ভোট এবং জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম ৯৫৮৮৬ ভোট পেয়েছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.