সত্য প্রকাশ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ঢাকা-১৫ আসনে মোট কেন্দ্র ১২৭টি। এ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৮২ হাজার ৬৪৫, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। জামায়াত আমির এখানে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, আর নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.