বিশেষ প্রতিনিধ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মধ্যম সোনাতনকাঠী জামে মসজিদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর সাফায়েত হোসেন (সাবান আলী)।
তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রকে নতুন করে জন্ম দিয়েছে। ইসলামী ভাবধারায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কারও সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, বাবু দেবব্রত ভাদ্র, তোফাজ্জল সরদার, মোঃ শহিদুল সরদার, মোঃ বিল্লাল শেখ, মোঃ আবুবকর ফকির,শেখ আল আমিন হোসেন আলাল,
শেখ জাকির হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ খায়রুল বাশার, শেখ মশিয়ার রহমান, শেখ মেহেদী হোসেন, মীর আছাবুর রহমান, শেখ হাবিবুর রহমান, মীর হানিফ আলী, শেখ আব্দুল খালেক, শেখ ফয়সাল হোসেন, মীর রনি, শেখ ইকরাম হোসেন, মীর শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম গাজী, মীর তুহিন আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.