মোঃ রোমান হোসেন
রোববার(১৫ফেব্রুয়ারি)বিকেলে সাভার পৌর১ নং ওয়ার্ড ভাটপাড়া এলাকায়এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে মানববন্ধনে হাতে হাত ধরে কয়েকশ' নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় ভাটপাড়া এলাকার আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিমকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। পরে আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিম স্থানীয় সাবেক বিএনপি নেতা শাজাহান সাজুকে মাদক ব্যবসায়ী আক্ষা দিয়ে তিনি মারধর করেছেন এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে অপপ্রচার চালায়।
পরে আজ অপপ্রচারের বিরুদ্ধে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন করেন। এসময় তিনি মানববন্ধন থেকে বলেন, আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিমকে দুর্বৃত্তরা পিটিয়া আহত করেছে কি কারণে তিনি জানেন না এবং তাকে দোষারোপ করা হচ্ছে তিনি এই ঘটনায় জড়িত নয় এবং মাদক ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নয় দাবি করে আজ তারই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারি দেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.