প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
তিতাসে সূর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্য মোহিত করে তুলেছে ভ্রমণ পিপাসু সাধারণ মানুষকে

কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রতিদিন বিকালে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি সড়কের মোড়ের পশ্চিমে অবস্থিত সূর্যমুখী ফুলের জমিতে নারী-পুরুষসহ হাজারো ভ্রমণ পিপাসু মানুষ ভিড় জমাচ্ছেন।এই প্রথম ভিটিকান্দি ইউনিয়নে দাসকান্দি চকের জমিতে সূর্যমূকী ফুল চাষ করা হয়েছে। সেই ফুলগুলো দেখতে আসছেন অনেকে দূরদূরান্ত দর্শনার্থীরা।
তাদের কেউ প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। কেউ বা আবার ফুলের সৌন্দর্যের সঙ্গে আনন্দঘন মুহূর্তকে মোবাইলফোনের ক্যামেরায় বন্দি করে রাখছেন। সব মিলিয়ে ফুলের সৌন্দর্যে পর্যটকেরা যেন ক্ষণিকের জন্যে হারিয়ে যাচ্ছেন এক অপার্থিব আনন্দলোকে। দর্শনার্থীদের মুখেও যেন ছড়িয়েছে সূর্যমুখীর হাসি।আর এই হাসি যেন ফুটেছে অনেক পরিবার পরিজনের মধ্যে।
সূর্যের মতো হাঁসি দেওয়া হলুদ গালিচা ছড়ানো ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতিদিন চাষকৃত জমিতে ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন ভ্রমন পিপাসুরা।কেউ আবার প্রিয় মুহূর্তকে মোবাইলফোনের ভিডিওতে স্মৃতি হিসেবে ধারণ করে রাখছেন। প্রিয়জনদের সঙ্গে নিয়ে ফুলের সৌন্দর্য আর সৌরভ গ্রহণ করে আপ্লুত হয়ে পড়েছেন বিনোদন প্রিয় পর্যটকেরা।
মুহূর্তের মধ্যে এই চাষকৃত জমির সূর্যমূখী ভাইরাল হলে বিপাকে পড়ে যায় কৃষক।এদিকে কৃষকেরা বলছেন অল্প পুঁজিতে সূর্যমুখী চাষে অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। তবে যেভাবে সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখতে এসে অনেকেই ফুল ছিড়ে নিয়ে যাচ্ছে আর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে কৃষক এমটাই জানিয়েছেন।
বর্তমানে সূর্যমূখী চাষ করে ভালো ফলন পাওয়ার আশাবাদী এবং অপরদিকে সূর্যমুখী ফুলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ।
কুমিল্লা জেলার অন্তরগত তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের সুর্যমূখী চাষকৃত মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন.. দর্শনার্থীরা সৌন্দর্যতা উপভোগ করতে এসে ক্ষতিগ্রস্ত না করে প্রায় ৯০ শতক জমিতে সূর্যমূখী ফুলগাছ চাষে ভালো লাভবান হবো।
আর এই ফুল থেকে ভালো তেল হয়,তেল বিক্রি করে লাভবান হওয়া যায়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.