নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের জগদল বৌদ্ধ বিহার এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদল বৌদ্ধ বিহারের সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৫৮,৫০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.