প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় নিজ ঘরের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুআরি) হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্বার করে পুলিশ।
নিহতরা হলেন মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার ৪বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের ৫বছরের জোবায়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাঁড়া শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, প্রবাসীর নিজ বসত ঘরের তিন কক্ষে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.