প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ নেয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা, এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিয়েছেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।
এদিকে নতুন সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা লক্ষ করে গেছে।
বিএনপির নেতৃত্বাধীন এবারের সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ জন সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন। এরমধ্যে পূর্ণ মন্ত্রী ২৪ জন ও প্রতিমন্ত্রী হিসেবে অংশ নিয়েছেন ২৫ জন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪১ জনই নতুন মুখ। এরমধ্যে ১৬ জন নতুন মন্ত্রী। আর পূর্ণমন্ত্রীদের মধ্যে এর আগেও বিএনপির বিভিন্ন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৯ জন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.