কুষ্টিয়া জেলা প্রতিনিধি
পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার রেল বাজার ও পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে দুই দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি দোকানিকে সতর্কতামূলক ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে রেজাউল করিম (৫৫), সাং-কাচারীপাড়া ভেড়ামারাকে ২ হাজার ও হামিদুল আওয়াল (৪৫), সাং-নওদাপাড়া, ভেড়ামারাকে ১ হাজার টাকা সর্বমোট মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীকে অবিহত করেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.