প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি,আহত ৭

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৭(সাত) জন আহত হয়েছে।
আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা প্রেরণ করা হয়েছে এবং ৪ জনকে তিতাস স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আজ ২১ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় তিতাস উপজেলাধীন বলরামপুর ইউনিয়ন পাংঙ্গাশিয়া পূর্ব পাড়া বাতাকান্দি টু মাছিমপুর সড়কের উত্তর দুর্গাপুর পশ্চিম পাশে শহিদ মিয়ার স মিলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন প্রতিবন্ধী মো: শহিদ মিয়া এবং শহিদ মিয়ার স্ত্রী মোসা: আলেহা বেগম ( ৬০), শহিদ মিয়ার পুত্র বধু মোসা: হনুফা ( ৩২) স্বামী সোহেল মিয়া,মোসা: হালিমা ( ৩৫) স্বামী : বিল্লাল হোসেন, মোসা: মোসুমী আক্তার (৩০) স্বামী, মো: জুয়েল, মো: জুয়েল (৩৬)পিতা সহিদ মো: জুনায়েদ (১৪) পিতা : মো: সফিক
হামলার বিষয়ে আহত আলেহা বেগব বলেন আমার স্বামী পৈত্রিক ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে এই জায়গার মালিক,যেহেতু আমার স্বামী পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক সেহেতু এই সম্পত্তি সি এস আর এস এবং বি এস মালিকানা ভিত্তিতে আমরাই দখলদার এবং ভোগ দখল করে আসছি। হঠাৎ বলরামপুর গ্রামের রফিক স্বর্নকার, মরহুম মরম আলীর ছেলে মনির মাছিমপুর গ্রামের মৃত সোন্দর আলীর ছেলে গিয়াস উদ্দিন,মাছিমপুর গ্রামের আয়েত আলীর ছেলে মো: বশির আরো অপরিচিত ২০ থেকে ২৫ জন লাটি সোটা নিয়ে আমাদের জমির উপর জোর পূর্বক ঘর তোলার চেস্টা করতেছিলো আমি এবং আমার ছেলের বউয়েরা বাধা দিতে গেলে পরিকল্পিত অনুযায়ী রফিক, মনির ,গিয়াস ও বশির সহ ২০ থেকে ২৫ জন আমাদের উপর হামলা করে আমরা হামলার ভিডিও করতে গেলে আমাদের হাতে থাকা ৩টি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় এবং তিনটা স্বর্নের চেইন নিয়ে যায়। আমরা ন্যায়,বিচারের জন্য থানায় মামলা করবো।
হামলার অভিযুক্ত গিয়াস উদ্দিন মোবাইল ফোনে বলেন আমরা মৃত মাদবর আলীর দুই মেয়ে মাজেদা ও সাফিয়া পৈত্রিক ওয়ারিশ সূত্রে পূর্ব বলরামপুর মৌজায় পৃথক দুইটি বি এস ক্ষতিয়ানে একাধিক দাগে মালিক ও দখলদার থেকে আমাদের নিকট সাবকবলা দলিলে বিক্রি করলে আমরা উল্লেখিত জমি ক্রয় করি এবং আমাদের নামে নামজারী করি, আমাদের ক্রয়কৃত ভৃমি আমরা দখল করতে গেলে শহিদ মিয়ার স্ত্রী ও ছেলের বউয়েরা ভিন্ন দরনের গালাগালি শুরু করে এবং আমাদের উপর চড়াও হয় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও গালাগালি হয় কিন্তু হাসপাতাল গিয়ে চিকিৎসা নিতে হবে এদরনের হামলা হয়নি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.