কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি
মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাঁঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানানো হয়েছে।
এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছিলেন বীর সন্তানেরা। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার।
নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কাঁঠালিয়া প্রেসক্লাব সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.