কুষ্টিয়া জেলা প্রতিনিধি
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে তাকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়।
জানাজায়, আওয়ামী লীগ, জাসদ, জামায়াতে ইসলামী, বিএনপির স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবক এবং জনপ্রিয় মুখ।
তার মৃত্যুতে ভেড়ামারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার পারিবারিক সুত্রে জানা যায় শনিবার (২১ফেব্রুয়ারি) সন্ধা ৭:৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। উল্লেখ যে, হার্টের সমস্যা জনিত কারণে বেশ কিছুদিন যাবত তিনি গুরত্বর অসুস্থ ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.