
বাবুল আক্তার
ভোরের আলোয় যখন রাঙা হয় চারপাশ,
হাতে তুলে নিই প্রিয় ‘দৈনিক সত্য প্রকাশ’।
সাদা কাগজের বুকে কালো অক্ষরের মেলা,
শুরু হয় আমার দিন, কাটে আনন্দবেলা।
খবরের অন্তরালে খুঁজি সত্যের সেই সুর,
মিথ্যার মেঘমালা কেটে হয় বহু দূর।
দেশ ও দশের কথা বলে যে নির্ভীক বাণী,
সেখানেই খুঁজে পাই আমার হৃদয়ের টানে।
আমার ভালোবাসা আর একরাশ বিশ্বাস,
মিলেমিশে একাকার যেন শেষ নিঃশ্বাস।
অন্যায়ের প্রতিবাদে কলম যেখানে সচল,
সেখানেই ‘সত্য প্রকাশ’ থাকে অমল-অটল।
প্রতিটি পাতায় পাতায় পরম মমতা মাখা,
ভালোলাগার রঙে আমার স্বপ্নগুলো আঁকা।
যতদিন রবে প্রাণ, রবে এই অনুরাগ,
‘সত্য প্রকাশ’-এই থাকুক আমার হৃদয়ের সোহাগ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.