কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাবিলদার মোঃ ফরিদ মিয়া, কুষ্টিয়া ব্যাটেলিয়ন, ৪৭ বিজিবি।
এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১ টার সময় ৪৭ বিজিবি ব্যাটেলিয়নসহ ডাঃ গাজী আশিক বাহার, সহকারী কমিশিন (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ১৬ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রজিনা (৩৫), স্বামীঃ আশরাফুল, গ্রামঃ ষোলদাগ ভাতপাড়া, উপজেলাঃ ভেড়ামারা জেলাঃ কুষ্টিয়াকে যাত্রীছাউনি এলাকায় একটি চায়ের দোকান হতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রোজিনা দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.