প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
ধামইরহাটে সরকারি কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য এনামুল হকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন দপ্তরের কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এম.পি এনামুল হক।
সভায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. আশীষ কুমার সরকার, থানার ওসি মোখলেছুর রহমান, পল্লী বিদ্যুতের ডি.জি.এম আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রীপা রানী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান,
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পিআইও মনসুর আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, বিআরডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.