
রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র্যাব-১২) এর অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ উসমান গনি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মনির হোসেন (২৫)। তিনি বগুড়া জেলার ধনুট থানার উত্তর শহরা বাড়ী এলাকার মোঃ আবু সাঈদের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.