প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
দাউদকান্দি গৌরীপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ ৯১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
দাউদকান্দি গৌরীপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৯১ তম বার্ষিক সাধারণ সভা আজ ২৬ ফেব্রুয়ারী - ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় দাউদকান্দি বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জনাব মোঃ মিজান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমবায় অফিসার জনাব মোঃ সালমান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার জনাব মোঃ বিল্লাল হোসেন, দাউদকান্দি উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমির আলী, চান্দিনা উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার জনাব মোঃ মোবারক হোসেন,
জেলা সমবায় অফিসের অডিটর জনাব মোঃ তাজুল ইসলাম, জনাব মোঃ ফখরুল ইসলাম। কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ সভাপতি জনাব মোঃ রুহুল আমিন, দাউদকান্দি গৌরীপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি জনাব হাজী মোঃ আবুল বাশার, জনাব মোঃ রফিকুল ইসলাম, বর্তমান সহ সভাপতি জনাব মোঃ আবুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন সদস্য সমিতির প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.