প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
তিতাসের নারায়নপুর মাও.আবদুর গফুর (র:) নুরানী হাফেজিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর মাওলানা আবদুর গফুর রহমতুল্লাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসায় ২৮ ফেব্রয়ারী শনিবার পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দোয়া অনুষ্টিতো সম্পন্ন হয়েছে।শ্রমবিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায়,মোহাম্মদ সমশর আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম সরকার বিজ্ঞ,জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা মোহাম্মদ সালাউদ্দিন সরকার,সেক্রেটারি,বাংলাদেশ জামায়াত ইসলামী,তিতাস উপজেলা,বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছবির হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন ভুইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলামসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন নারায়নপুর মাওলানা আবদুর গফুর রহমতুল্লাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা সম্মানিত মোহতামিম মাওলান আবদুল হাই সাহেবসহ মাদ্রাসার শিক্ষক এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্যে বলেন পবিত্র মাহে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ ফজিলত মাস।এ মাসে আল্লাহর আল কোরআন নাজিল হয়েছে। তাই আমরা এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সততার সাথে আল্লাহর পথে নিজেদের জীবন অতিবাহিত করবো।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.