প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
তিতাসের সৌদি প্রবাসী নুরনবী সরকারের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান
কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় দোস্তদের মাঝে নগত অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কৃতিসন্তান সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নুরনবী সরকার।
গরিব অসহায়দের পাশে এসে দাঁড়ানো সবার দ্বারা সম্ভব নয়,আল্লাহ যাকে পছন্দ করেন তাহার মাধ্যমে এই ভালো কাজগুলো করান। প্রতিবছর ন্যায় ২ ই মার্চ সোমবার কাচারীবাজার সংলগ্ন সৌদি প্রবাসী নূরনবী সরকারের নিজ বাড়িতে ইফতার সামগ্রী ও নগত অর্থ গরিবদের মাঝে প্রদান করার আয়োজন করেন।প্রায় পাচশত অসহায় গরিবদের মাঝে ইফতার সামগ্রী ও নগত অর্থ প্রদান কার্যক্রম সম্পন্ন করেন।
মোহাম্মদ নূরনবী সরকার বলেন,আল্লাহতাআলা আমাকে যতদিন দুনিয়াতে বাঁচিয়া রাখিবেন ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবো গরিব অসহায় দোস্তদের পাশে এসে দাড়াতে পারি। ইনশাআল্লাহ সামনেও যেন গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারি আমার জন্য সকলে দোয়া করিবেন।
প্রতিবছর এই সহায়তা পেয়ে গরিব অসহায় লোকজন জানান।নুরনবী সরকার অনেক ভালো মনের মানুষ বিধায় এই ভালো কাজগুলো করতে পারছেন।আমরা তাহার দীর্ঘায়ু কামনা করি।
ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন নুরনবী সরকারের চাচা মোহাম্মদ আবুকালাম সরকার।
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জামাল সরকার,মোহাম্মদ ইউনুস সরকার,হাজী ধানু মিয়া,মোহাম্মদ আলী মিয়া,মোহাম্মদ মামুন মাষ্টার,মোহাম্মদ এবাদুল ইসলাম ও মোহাম্মদ মমিন মিয়াসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ সার্বিকভাবে সহযোগিতা করেন। নূরনবী সরকার আরো বলেন, আমার এই ভালো কাজে যারা সার্বিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.