প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
হোমনায় ইউসিসিএ চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ,গ্রেফতার -১

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান মো.আকতার হোসেনকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। অপহৃত আক্তার হোসেনর জানায়, মঙ্গলবার (৩ মার্চ)দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে পৌরসভার সামনে থেকে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে উপজেলার চরেগাঁও কবরস্থানের পাশে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায়ীরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বুধবার(৪ মার্চ) সকালে অপহৃত আক্তার হোসেন নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.