প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সোলামান। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর (পিন্টু) এবং উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. খোকন মিয়া, বাগমারা উত্তর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. দুলাল মিয়া সহ লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা মধ্য বাজার মসজিদে নূর এর ইমাম মাওলানা মো. ইলিয়াস।ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.