মোঃ আরমান হোসেন
গাজীপুর মহানগরের কাশিমপুরে তুরাগ নদী থেকে জখম অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডের ধন্জোখালী এলাকায় তুরাগ নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি কাশিমপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই যুবককে কোথাও হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে। তবে এটি হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানায়, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.