কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেট নামক স্থানে
ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সন্ত্রাসীদের বোমা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ। গুলিতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী (৫৫) নামক গুলিতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টার সময়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাত ৯ টার সময় চার জন অপরিচিত ব্যক্তি হেলমেট পরিহিত মুখ বাধা অবস্থায় উত্তর দিক থেকে মোটরসাইকেল যোগে এসে প্রথমে একটি হাত বোমা নিক্ষেপ করে পরে ১৪ ১৫ রাউন্ড পিস্তল ও শর্ট গানের গুলি করে ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে। এই সময় অফিসের পাশে থাকা চায়ের দোকানদার শুকুর আলি (৫৫) গুলিতে গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন আহত শুকুর আলীকে ঘটনার স্হল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ সময় ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন ভেড়ামারা দক্ষিণ রেলগেটে আমার ব্যাবস্হা প্রতিষ্ঠানের অফিসে বসে প্রতিদিনের ন্যায় আজকেও হিসাব নিকাশের কাজ করতে ছিলাম। হঠাৎ বাইরে থেকে আমার অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ও ১৪ ১৫ রাউন্ড পিস্তল ও শটগানের গুলি বর্ষণ করে। আমি কাউকে চিনতে পারি নাই কারণ তাদের সবার মুখ বাধা ছিল ও একজনের হেলমেট পরা অবস্থায় ছিল। এই বিষয়ে আমি ভেড়ামারা থানা অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান কে খবর দিলে ঘটনাস্থলে আসে। আমি এর সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার চাই।
ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের বলেন আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা এলো পাতাড়ি গুলি করেছে। ঘটনা সংবাদ শুনে দেখতে এসেছি। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে।এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, দক্ষিণ রেলগেটে অবস্থিত বিএনপির নেতা শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা গুলি করেছে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.