কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল মঙ্গলবার (১০ই মার্চ) বিকেল তিনটায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ তারিক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডাক্তার মোঃ আশিক বাহার,

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা প্রশিক্ষণ সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা আসমান আলী-সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.