বিশেষ প্রতিনিধি
মানবাধিকার প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালিবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। তিনি এ সময় বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সরকারিভাবে ভাতা প্রদানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ ঢাকা চাই-এর সভাপতি সাংবাদিক আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, শাহিনুর রহমান মিলু, মোঃ আজহার আলী, সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.