প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জের সদর উপজেলার ০১ নং রতনকান্দি ইউনিয়নের ৩ হাজার ৮০৬জন অসহায় দুঃস্থদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে (১১-০৩-২৬ইং) রোজ বুধবার সকাল ৯ টা থেকে দিনভর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খান , ইউপি প্রশাসক ডঃ মোঃ মেরাজুল ইসলাম মেজবাহ, ইউপি সচিব মাহাবুব রহমান, ট্যাগ অফিসার মোঃ আমিরুল ইসলাম । এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্যগন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খান বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.