কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মুদি দোকান, শিশু খাদ্যের দোকান,কাপড়ের দোকান এবং কসমেটিকস সামগ্রির দোকান মনিটরিং করা হয়। অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি কসমেটিকস বিক্রয় ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সেলিম কসমেটিকসকে ৩০,০০০/-(ত্রিশ হাজার) এবং মোড়কজাত শিশু খাদ্যের মোড়কে উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না করায় সিদ্দিক স্টোরকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন কুষ্টিয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন ভেড়ামারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.