প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে সদ্য প্রয়াত মোঃ আলী আশরাফ খানকে উৎস্বর্গ করে তিতাসের বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টায় বাতাকান্দি বাজারস্থ মাহবুব ডেন্টাল কেয়ারে এই নগদ অর্থ অসহায় মানুষের ঘরে ঘরে আমাদের সদস্যদের মাধ্যমে পৌঁছে হয়েছে।
তিতাসে এই বছর মোট ৫০টি পরিবারের হাতে এই পৌঁছে দেয়া হয়। এছাড়াও দাউদকান্দি সহ অন্যান্য উপজেলায় এই কর্মসূচী পালিত হচ্ছে।
অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রভাষক হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, হাজী মোঃ মনিরুল হক, সাংবাদিক কামরুল হাসান ও এস এ ডিউক ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ চিকিৎসা চাই তিতাস উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মাহবুবুর রহমান শ্যামল।এসময় বক্তারা সদ্য প্রয়াত কবি, সংগঠক, কলামিস্ট ও বিশিষ্টজন মোঃ আলী আশরাফ খানকে স্মরণ করে বলেন তিনি গত বছরও ছিলেন। আজকে আমরা যেভাবে প্রোগ্রাম করেছি গত প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সময়ের ব্যবধানে আজ তিনি নেই।
আল্লাহ তার ভূলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। তাকে জাগরুক রাখতে আলী আশরাফ খান ফাউন্ডেশন করার প্রস্তাব করেন বক্তারা। সবশেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.