আন্তর্জাতিক ডেস্ক
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সেটিকে আঞ্চলিক জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবিটি করেছে।
এর আগে একই দিনে বাহরাইনের মিনাসালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ওই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের দাবি, দুটি ধাপে চালানো ওই হামলায় ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়। এর মধ্যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এলাকা, সহায়ক সরঞ্জাম এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক অন্তর্ভুক্ত ছিল।
ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের বার্তা দেওয়া হয়েছে। নতুন নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক এক বার্তায় ইরানের প্রতিরক্ষাকে দৃঢ় ও প্রতিপক্ষের জন্য অনুতাপজনক বলে উল্লেখ করেন।
তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.