প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ণ
বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার আজ্ঞাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।শুক্রবার (১৩ই মার্চ) সকাল আনুমানিক ১০.০৫টার সময় উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকা থেকে তাকে আটক করে।আটককৃত আসামি মোঃ মিজান (২৩) গ্রাম দুর্গাশ্রম, ইন্দ্রাপুর, থানা: দুর্গাপুর, নেত্রকোণা জেলার হান্নান সরকারের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ জয়নুল ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ আসাদ আলী ও সঙ্গীয় ফোর্স বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় অবস্থিত ঈদগাহ চৌমুহনী সংলগ্ন শফিউল ইসলামের দোকানের সম্মুখে বাগড়া-কুমিল্লাগামী পাকা রাস্তার উপর হতে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান ,আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.