কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর হাতে সেমাই, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ খাদেমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন এবং অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন। সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, জ্যেষ্ঠ নাগরিক পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি পরিবার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ঈদ সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জ্যেষ্ঠ নাগরিক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.