কুষ্টিয়া জেলা প্রতিনিধি
রবিবার (১৫ মার্চ) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপহার হিসেবে আসা খেজুর কুষ্টিয়ার ভেড়ামারা বিভিন্ন উপজেলার মাদ্রাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুস্থ ও এতিম শিক্ষার্থীদের ইফতারে সহায়তার জন্য এই খেজুরগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাদ্রাসা ও এতিমখানার প্রধান বা প্রতিনিধিদের হাতে এই উপহারের খেজুর তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের দেওয়া মোট ২০ কার্টুন খেজুর উপজেলার ৭০টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়। এতে মোট ১৬০ প্যাকেট খেজুর শিক্ষার্থী ও এতিমদের মাঝে পৌঁছে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.