নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ইউএনও দাবি করেছেন, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
গতকাল সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকাল ৯টার আগেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন।
ইউএনওর কার্যালয়ের এক কর্মচারী জানান, সকাল ৯টার দিকে কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কারও কাছে বিস্তারিত কিছু বলেননি।
ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইউএনও মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, ‘আগের একটি কর্মস্থলের কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। সেই শত্রুতার জেরে কেউ এআই ব্যবহার করে এমন ভিডিও তৈরি করে আমার সম্মানহানির চেষ্টা করছে। বিষয়টি প্রতিহত করার জন্য আমি কাজ করছি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউএনও মো. আলাউদ্দিন সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.