কুষ্টিয়া জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার প্রায় ৩’শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মোঃ রবিউল আওয়াল’র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) মোঃ রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, সহকারী কমিশনার (ভূমি) নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ-এর সংশ্লিষ্ট সকলকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উল্লেখ করেন যে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্যারের একান্ত আন্তরিকতায় কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের ৩০০ (তিনশত) দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.