প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
সত্য প্রকাশ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আকাশে আজ (বুধবার) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটি।
সেই অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আমিরাতের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নিশ্চিত করেছে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলজুড়ে ঈদ উদযাপিত হয়ে থাকে।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ (বুধবার) সন্ধ্যায় আমিরাতের শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের কোথাও আজ চাঁদ দেখা না যাওয়ায় আরও এক দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রোজা পালন করতে হবে। ফলে শুক্রবার হবে ঈদের প্রথম দিন।
এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই আসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সংযুক্ত আরব আমিরাতে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে আবহাওয়া ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাঝেমধ্যে এর ব্যতিক্রমও ঘটে থাকে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.