মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার (১৮ মার্চ) পৌরসভার ৭নংওয়ার্ড, ডগরমোড়া এলাকায় নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি- এডভোকেট মেহেদী হাসান মাসুম এর সভাপতিত্বেে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

জাতীয়তাবাদী আইনজীবী সমিতি (ঢাকা) এর মহিলা বিষয়ক সম্পাদক- এডভোকেট তানজিনা আফরিন এর সৌজন্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে, গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.