
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে তার সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভিডিও সংক্রান্ত বিতর্ক ও বিষয়টির প্রভাব বিবেচনায় ইউএনওকে কার্যক্রম থেকে সরিয়ে ওএসডিতে রাখা হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়েছেন এবং জেলা সদরের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার আগে তিনি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে জেলা সদরের দিকে রওনা দেন। ইউএনও কোনো কর্মচারী বা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৯টার দিকে অফিসে এসে দেখলাম ইউএনও জেলা সদরে চলে গেছেন। পরে জানতে পারি, তার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, অনেক আগের একটি কর্মস্থলকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সঙ্গে আমার বিরোধ রয়েছে। সেই শত্রুতার জেরে কেউ এআই ব্যবহার করে এমন ভিডিও তৈরি করে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। বিষয়টি প্রতিহত করার জন্য আমি কাজ করছি।
স্থানীয় প্রশাসন ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে এবং ভিডিও ভাইরাল হওয়া এবং প্রশাসনিক পদক্ষেপের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.