মোঃ রোমান হোসেন
ঢাকার ধামরাইয়ে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগে শশুর সহ শ্বশুর বাড়ির পাঁচজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ । রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম (৩৬)সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রুপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের মাঝি ও ম্যানেজারের দায়িত্বে কর্মরত ছিলেন।
এই ঘটনা আবুল কালাম বাদী হয়ে ধামরাই থানায় ৫জনের নাম উল্লেখ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিহতের পরিবার জানায় সাবু দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায়ই তিনি মাদকাসক্তির জেরে বিভিন্ন ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তেন। ঈদের দিনেও তিনি মদ্যপান করে রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিলে পাশে থাকা শ্বশুর বাড়ি গিয়ে সেখানেও ঝগড়াঝাঁটি করে শ্বশুরের বসতঘরের টিনে কোপ দিয়ে বিদ্যুতের মিটার ভেঙে দেন এতে তার শ্বশুর ও শালা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এতে গুরুতর আহত হলে শ্বশুর বাড়ির লোকজন তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার কর। ঘটনাস্থল থেকে শালা-শ্বশুরসহ পাঁচজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন - নিহতের শ্বশুর হানিফ, তার ছেলে বাবু,এনএসআই এর রাজুসহ ৫ জনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
ধামরাই থানার ওসি নামজুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে। আসামীদের আগামীকাল ঢাকার আদালতে পাঠানো হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.