প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন হরিপুরে অনুষ্ঠিত হয় ক্রিকেট ফাইনাল ম্যাচ

কুমিল্লা জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে ২৩ মার্চ সোমবার বিকেল ৩ টায় পানাউল্লাহ বাড়ির যুব সমাজের উদ্যোগে সিজন এক ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া সরকারের ধারাভাষ্যকারে ও মোহাম্মদ পারুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল।
মোহাম্মদ রিদয়,রিফাত ও কাউসার সরকারের পরিচালনায় হরিপুর গ্রামে আয়োজিত পানাউল্লাহ বাড়ির যুব সমাজের উদ্যোগে ক্রিকেট ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়।
উক্ত ক্রিকেট ফাইনাল ম্যাচে দুটি দল অংশগ্রহণ করেন হরিপুর ছোটদল একাদশ বনাম বড়দল একাদশ। উক্ত ফাইনাল ম্যাচটি ছোট দল একাদশ জয় লাভ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম,জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মোস্তফা ভুইয়া,
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জালাল সরকার।
ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামির সরকার,মোহাম্মদ হুমায়ুন মুন্সী, লিটন সরকার,দুলাল সরকার,মোহাম্মদ খোকন মিয়া,
মোজাফফর সরকার,কবি খলিলুর রহমান,মোহাম্মদ হান্নান মুন্সী,হাজী বকুল,সুরুজ সরকার,মোহাম্মদ দুলাল সরকার,মাসুম সরকার,
ছাত্র নেতা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিফাত,মোহাম্মদ জুয়েল সরকার,মোহাম্মদ অলিউল্লাহ,মোহাম্মদ তাজ মিয়া,মোহাম্মদ রফিক সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
ক্রিকেট ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি যুবরাজ ইসলাম রাসেল ও অন্যান্য অতিথির হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন বিজয়ী দল।
যুবরাজ ইসলাম রাসেল বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে যুব সমাজ কে মাদক থেকে বিরত রাখে আর এই খেলার মাধ্যমে আনন্দ ও বিনোদন পাওয়া যায়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.